দেশে মোবাইলের সিম নিবন্ধন বাধ্যতামূলক হলেও ব্যতিক্রম ছিল হ্যান্ডসেটের ক্ষেত্রে, এতে অবৈধ ভাবে আমদানি হতো মোবাইল ফোন রাজস্ব হারাচ্ছে সরকার।
সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতো IMEI নম্বর বিহীন হ্যান্ডসেট, উদ্ধার করা যায় না চুরি বা ছিনতাই হলেও। এসব বন্ধে পহেলা জুলাই থেকে চালু হচ্ছে IMEI কার্যক্রম।
এর ফলে পহেলা জুলাই থেকে বিক্রয় কেন্দ্র থেকে কেনার আগে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করতে হবে। এক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KYD স্পেস 15 ডিজিটের IMEI নাম্বার লিখে নম্বর লিখে 16002 এই নম্বরে পাঠাতে হবে, ফিরতি বার্তায় জানানো হবে মোবাইলটি বৈধ কিনা।
বর্তমানে গ্রাহকের হাতে মোবাইল বৈধ কি না, তা যাচাই করণ হ্যান্ডসেট থেকে *16161# নম্বরে ডায়াল করে হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানা যাবে।
বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈঠকের পর স্বয়ংক্রিয়ভাবে সচল হবে। আগামী 10 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে
মোবাইল ফোন ছিনতাই বা হারিয়ে গেলে বিটিআরসি নিয়ম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে লক হওয়ার কথা, কিন্তু তিন মাসের পর্যবেক্ষণ কালীন সময়ে সেটি কার্যকর হবে না। এই সময়ে উপযুক্ত প্রমান সহ সংশ্লিষ্ট অপারেটর কে জানাতে হবে।
ফোন হারিয়ে যায়, চুরি হয়ে যায়, ছিনতাই হয়ে যায়। আপনি যদি আপনার মোবাইল নেটওয়ার্ক অপারেটরের যোগাযোগ করেন তাহলে কিন্তু মোবাইল টা ব্লক করে দেয়া যাবে। বাংলাদেশে থেকে এই ফোনটা আর ব্যবহার করা যাবেনা।
পরীক্ষামূলক সময়ের রেজিস্ট্রেশান ছাড়াই হ্যান্ডসেট হস্তান্তর করা যাবে।
IMEI এর বিষয়ে যে কোন প্রয়োজনে বিটিআরসি হেল্পডেস্ক নম্বর 100 অথবা মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার নম্বর 121 এ যোগাযোগ করতে হবে
