প্রতিবছর জুন মাস থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের মৌসুম শুরু হয়। ইতোমধ্যে প্রায় দেড় মাস কেটে গেলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। ইলিশ পাওয়ার জন্য পর্যাপ্ত বর্ষা নদীতে পানির স্রোত সহ সব লক্ষণগুলো থাকলেও মাছের আকাল হতাশ জেলেরা।
তারপরও প্রতিদিন আশায় বুক বেঁধে নদীতে ছুটছেন নৌকা ট্রলার নিয়ে হাজার হাজার জেলে কিন্তু অধিকাংশ ফিরে আসছেন সামান্য মাছ নিয়ে। এতে ট্রলারের তেল খরচ হলেও জেলে পরিবারে স্বচ্ছলতা আসছে না। বরং বাড়ছে মহাজন ধারের বোঝা।
এছাড়া সামনে কোরবানির ঈদ তাই হতাশা আরো বেড়েছে সবার।
জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশে মৌসুম কিছুটা বিলম্বে আসছে উল্লেখ করে শিগগিরই দেখা মিলবে বলে দাবি মৎস্য কর্মকর্তার।
আমরা আশাবাদী এ মাসের শেষের দিক থেকে যে যোয়া আসবে বর্ষার শুরু হয়ে গেছে। এ সময় থেকে আমাদের ইলিশের প্রাচুর্যতা বাড়বে।
প্রায় ২লাখ জেলে গত মৌসুমেমেঘনা,তেতুলিয়া নদী থেকে 1 লাখ 71 হাজার মেট্রিক টন ইলিশ আহরণ করেছেন। তবে মৎস্য বিভাগের আসা চলতি বছর লক্ষ্যমাত্রা 175000 মেট্রিকটন ছাড়িয়ে যাবে।
