স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবায়নের একেবারে দ্বারপ্রান্তে, ধাপে ধাপে সেতু চলাচল উপযোগী হচ্ছে এখন। সেতুর রোড ওয়ে স্লাব এর উপরে এবার পরীক্ষামূলক চূড়ান্ত কার্পেটিং সম্পন্ন হলো। সেতু জাজিরা প্রান্তের ৪০ ও ৪১ খুঁটির মাঝামাঝি পশ্চিম পাশে দুই লাইনের ১০মিটার প্রস্থ ও ৬০ মিটার সড়কজুড়ে এই কার্পেটিং হয়েছে।
প্রথমে কয়েক দফায় প্রায় তিন মিলিমিটার পুরুত্বের ওয়াটারপ্রুফ লেয়ার দেয়া হয়। এর উপর ৬০ মিলিমিটার পুরুত্বের একটি লেয়ার, আবার এর উপর ৪০ মিলিমিটার এর আরেকটি লেয়ার দিয়ে কার্পেটিং সম্পন্ন করা হয়।
এর আগে সেতুর নিচে মাটিতে পরীক্ষামূলক কার্পেটিং করা হয়েছিল। এই কার্পেটিং সফল হওয়ার পর সেতুর উপরে অবিকল কার্পেটিং হলো। এটি একেবারে ফাইনাল কার্পেটিং এর মতই এখন আরেক দফা আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা হবে এরপর এই বর্ষার পরপর পুরোদমে সেতু জোরে চলবে বিশ্বমানের কার্পেটিং।
সেতুর উপর তলায় বাকি থাকায় রোডের ফ্ল্যাটে প্যারাপেট ওয়ালরেলিং সড়কবাতির পুলিশ তাপন ও গ্যাস লাইন স্থাপন প্রক্রিয়াও চলছে পুরোদমে। কঠোর লকডাউনেও পদ্মা সেতুর কাজ পুরোদমে চলছে তাই খুশি সবাই। পদ্মা সেতুর অগ্রগতি ৯৬ শতাংশ। আর প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৪ ভাগ।
