Trending

জার্মানিতে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৬০! | Germany News | Bangla news

জার্মানিতে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৬০! | Germany News | Bangla news


জার্মানির পশ্চিমাঞ্চলের 3 টি অঙ্গরাজ্যের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা, পানিবন্দি লাখ লাখ মানুষ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি ধসে পড়েছে বেশ কয়েকটি বাড়িঘর। 


দেশটির ইতিহাসে রেকর্ড 200 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে টানা বৃষ্টি উজান থেকে নেমে আসা পানির তলে তলিয়ে গেছে বহু এলাকা, ক্ষয়ক্ষতি মুকাবিলায় বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করে পানি ঠেকানোর চেষ্টা করছেন বাসিন্দারা। নিখোঁজদের উদ্ধারে এরই মধ্যে কাজ শুরু করেছেন সেনাসদস্য, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। 


উদ্ধারকর্মীরা জানান। আমরা উদ্ধারকাজে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, এখানকার বাসিন্দারা ও আমাদের সাহায্য করছে। 


দ্রুত পানি সরিয়ে নিতে ব্যবহার করা হচ্ছে উন্নত প্রযুক্তির শক্তিশালী মেশিন। হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। এটি একটি প্রাকৃতিক  দুর্যোগ, তবে এই দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সবাইকে সচেতন থাকতে হবে। তা না হলে বিপর্যয় আরো বাড়বে। 


উদ্ধারকর্মীরা বলেন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আর নিখোঁজদের উদ্ধারে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। 


অঙ্গরাজ্য গুলিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে আছেন বলেও নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস। 


Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম